তিনশ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছি
রাকিবুল ইসলাম
রাকিবুল ইসলাম
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৪৬
মাউন্টেন বাইকিং বাংলাদেশে দারুণ সম্ভাবনাময়। এই খাতের দুয়ার খুলতে পারলে ক্রিকেট, ফুটবলের মতোই জনপ্রিয় হবে। বাংলাদেশে এমন প্রতিযোগিতা বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে পার্বত্য জেলায়। এই অঞ্চলগুলোতে এমনিতেই জীবনযাপন কিছুটা কঠিন। সেখানে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে। এটি একজন অ্যাথলেটের কাছে খুবই চ্যালেঞ্জের।
একটু এদিক-সেদিক হলেই ভয়ানক কিছু হতে পারে। সবকিছু মানিয়ে নিতে পারলে বড় আসরে ভালো করার সুযোগ রয়েছে। পার্বত্য জেলায় মোটরবাইক নিয়ে চলাফেরা করতে অনেক সময় হাঁপিয়ে উঠতে হয়। সেখানে এই পাহাড়ি রাস্তায় ৩০০ কিলোমিটার সাইকেল চালানো রীতিমতো বিস্ময়কর ব্যাপার।
তিন পার্বত্য জেলার উঁচু-নিচু ও ভয়ানক সব পথ পাড়ি দিতে হয়েছে; যা একজন সাইক্লিস্টকে পেশাদার হয়ে উঠতে সাহায্য করে। তার চেয়েও বড় ব্যাপার হলো– এখানে মানসিক, শারীরিকভাবে নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ থাকে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। কেননা বহির্বিশ্বে দু-তিন দিনের এসব প্রতিযোগিতা হয়।
লেখক: বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সাইক্লিস্ট
- বিষয় :
- সাইকেল
- পাহাড়
- মাউন্টেন বাইকিং
