অনেক গুণের আখরোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:৪৩
গবেষণা বলছে, বাদামজাতীয় খাবার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আখরোট।
গবেষণায় দেখা গেছে, আখরোট খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে মানুষের শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আখরোটে আরও অনেক গুণ রয়েছে। এতে থাকা বায়োটিন চুল স্ট্রেট করতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে তোলে।
আখরোটে উচ্চ পরিমাণে ওমেগা থ্রি সমৃদ্ধ ফ্যাটি এসিড থাকায় এটি হৃদরোগের জন্য খুবই উপকারী। প্রতিদিন অল্প পরিমাণে আখরোট খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্সের এক গবেষণা থেকে জানা যায়, নিয়মিত আখরোট খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।
আখরোটে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি এসিড থাকায় এটি হাড়ের স্বাস্থ্য সুরক্ষা করে।
আখরোটে ফাইবার, ভিটামিন-বি, ম্যাগনেশিয়াম এবং এন্টিঅক্সিডেন্টের মতো ভরপুর পুষ্টি উপাদান থাকায় এটি খেলে শ্বাসকষ্ট, আর্থারাইটিস, ত্বকের সমস্যা, এক্সিমা এবং সোরিয়াসিসের মতো রোগের হাত থেকে বাঁচা যায়।
আখরোট প্রোটিনের অন্যতম উৎস ।এটি শরীরের বিপাক ক্ষমতা বৃদ্ধি করে, পেটের সমস্যা কমায়। প্রতিদিন আখরোট খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
আখরোটের টুকরা হাল্কা করে ভেজে চিবিয়ে খেলে কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সূত্র : স্টাইলক্রেজ
