ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার কেন জরুরি

শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার কেন জরুরি
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১৭:০১ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ১৭:০৪

চুলের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হলো চুল পড়ার সমস্যা। এ সমস্যা কমাতে চুলের সঠিক যত্নের প্রয়োজন। অনেকেই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন। কেউ আবার একেবারেই ব্যবহার করেন না। রূপ বিশেষজ্ঞদের মতে, চুলের জন্য দারুন উপকারী কন্ডিশনার। এটি ব্যবহারের চুলের যেসব উপকারিতা হয়-

আর্দ্রতা বজায় রাখে: চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে হেয়ার কন্ডিশনার। বাজারচলতি বিভিন্ন শ্যাম্পুতে অনেকসময় রাসায়নিক মেশানো থাকে, যা চুলের ক্ষতি করে। এসব শ্যাম্পু চুলের আর্দ্রতাও নষ্ট করে দেয়। চুলের আর্দ্রতার সমস্যা মেটায় হেয়ার কন্ডিশনার।

উজ্জ্বলতা বাড়ায়: অনেক সময় চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে হেয়ার কন্ডিশনার। 

মাথার ত্বকের জন্য জরুরি: অনেকসময় মাথার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে গরমে এই সমস্যা বাড়ে। মাথার ত্বকে প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে হেয়ার কন্ডিশনার। এ কারণে শ্য়াম্পুর পর অবশ্যই ব্যবহার করা প্রয়োজন কন্ডিশনার। 

জট থেকে মুক্তি দেয়: অনেকসময় চুলে জটের সমস্যা হয়। চুল ফ্রিজি হয়ে যায়। তখন আঁচরাতে গেলে চুল উঠতে থাকে। হেয়ার কন্ডিশনার চুলের জট ছাড়াতে সাহায্য করে। 

চুল নরম করে: চুলকে নরম ও ঝলমল করে তুলতে সাহায্য করে কন্ডিশনার। শ্যাম্পুর পর নিয়ম করে হেয়ার কন্ডিশনার ব্যবহার করলে চুল হয় নরম ও সুন্দর।

আরও পড়ুন

×