তৈলাক্ত ত্বকের জন্য কেমন সানস্ক্রিন?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৬:৩০ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ | ১৬:৪০
বাইরের কড়া রোদ দেখে বোঝা যায় না সময়গুলো শরতের। বাইরে বের হলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ট্যান পড়ে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করতে হলে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতে হবে। কিন্তু কেমন সানস্ক্রিন লাগাবেন? সানস্ক্রিন কিনতে হবে ত্বকের ধরন অনুসারে। যাদের তৈলাক্ত ত্বক, তারা সঠিক সানস্ক্রিন না লাগালে বাইরে গেলে মুখ তেল চিটচিটে হয়ে যায়। আর তা থেকে ব্রণের প্রকোপ বাড়ে।
যে কারণে সানস্ক্রিন লাগাবেন
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকে কোলাজেন উৎপাদনে বাধা দেয়। এই প্রোটিনের অভাবে ত্বকে বলিরেখা দেখা দেয়। এমনকি ত্বক কুঁচকে যায়, চামড়া ঝুলে যায়, হাইপারপিগমেন্টেশন দেখা দেয়। এসব ত্বকের সমস্যা থেকে বাঁচতে সানস্ক্রিন লাগাতে হবে। কেননা সানস্ক্রিন ত্বকের উপর একটা স্তর তৈরি করে। ফলে ত্বক ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে যায়।
তৈলাক্ত ত্বকে কেমন সানস্ক্রিন?
যাদের ত্বক তৈলাক্ত তারা বুঝেশুনে সানস্ক্রিন কিনবেন। নয়তো সেটি আপনার ত্বকে উপকারের বদলে ক্ষতি করবে। ব্যবহার করে আশানুরূপ সুফল পাবেন না।
এসপিএফ দেখে নিন
তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন কেনার সময় এসপিএফ দেখে নিন। মূলত বেশিরভাগ সময় ঘরে থাকলে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন কিনতে পারেন। যদি বাইরে দীর্ঘক্ষণ কাটাতে হয়, রোদে পোড়া দাগ ও ডার্ক স্পট থাকে, তাহলে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন কিনুন।
নজর রাখুন পিএ ভ্যালুতে
সানস্ক্রিন কেনার আগে পিএ ভ্যালু দেখে নেওয়ার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। তারা মনে করেন পিএ ভ্যালু হতে হবে ৩+ । পিএ ভ্যালু যত বেশি হবে, ত্বক ইউভিএ রশ্মি থেকে তত সুরক্ষিত থাকবে।
জেল বেসড সানস্ক্রিন
ত্বক তৈলাক্ত ও ব্রণপ্রবণ হলে জেল বেসড সানস্ক্রিন বেছে নিন। এতে পানির পরিমাণ বেশি থাকবে এবং তেল কম থাকবে। এতে সানস্ক্রিন লাগালে ত্বক চিটচিট করবে না। আর ত্বকে বেশ হালকাও লাগবে।
ইউভি ফিল্টার দেখে নিন
সানস্ক্রিনে দুই ধরনের ফিল্টার থাকে। ফিজিক্যাল ফিল্টার ও কেমিক্য়াল ফিল্টার। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মিশ্র ফিল্টারযুক্ত সানস্ক্রিন বেছে নিন। ব্রণ-র্যা শের সমস্যা থাকলে অবশ্যই নন-কমেডোজেনিক সানস্ক্রিন বেছে নিতে হবে। এতে ত্বকের পোরস বন্ধ হয়ে যাবে না। ত্বক থাকবে সুন্দর।
- বিষয় :
- রূপচর্চা
- তৈলাক্ত ত্বক
- ত্বকের যত্ন