ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কোলেস্টেরল বেড়েছে? মেনে চলুন কিছু নিয়ম 

কোলেস্টেরল বেড়েছে? মেনে চলুন কিছু নিয়ম 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১২:২০

অনেকেরই কোলেস্টেরলের সমস্যা আছে। উচ্চ কোলেস্টেরলের সমস্যা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি। এ কারণে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু ব্যায়াম ও খাবারের নিয়মকানুন মেনে চললে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে হজমশক্তিও ভালো থাকবে। 

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে যা করবেন-

অন্ত্রের স্বাস্থ্য : কোলেস্টেরল নিয়ন্ত্রণে সুস্থ অন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে হজমশক্তি বাড়াতে ফাইবারযুক্ত খাবার বেশি করে খেতে পারেন। 
গাইসেমিক ইনডেক্সে নজর দিন : যেসব খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলো খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে। এর পাশাপাশি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে আসে। 

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার : যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো বেশি করে খেতে হবে। প্রতিদিন গ্রিন টি পান করলেও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 

স্বাস্থ্যকর স্ন্যাকস খান : মুল খাবার খাওয়ার আগে স্বাস্থ্যকর স্ন্যাকস খেলে বেশি খাওয়ার প্রবণতা কমে। স্ন্যাকস হিসেবে বিভিন্ন ধরনের বাদাম, ফল বা দই রাখতে পারেন। 

বেশি করে সবজি খান : প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি রাখা জরুরি। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে সহায়তা করে। 

আদা ও রসুন : আদা  ও রসুনে এমন কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে যা কোলেস্টেরলর কমাতে সাহায্য করে। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো রাখে। 

আরও পড়ুন

×