ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উপকারিতা পেতে মধু খেতে পারেন ৫ উপায়ে 

উপকারিতা পেতে মধু খেতে পারেন ৫ উপায়ে 
×

মধু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:৪২

মধু নানাভাবে শরীরের উপকার করে। বিশেষ করে শীতকালে নিয়মিত মধু খেলে জ্বর-ঠান্ডা লাগার মতো সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু মধু কীভাবে খেলে বেশি উপকারিতা মিলবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কীভাবে মধু খেলে স্বাস্থ্যের জন্য উপকারী হবে তা জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে। যেমন-

পানিতে মধু দিয়ে 
হালকা গরম পানিতে মধু দিয়ে খেতে পারেন। এটি শরীরের জন্য খুব ভালো। শরীরে জমা দূষিত পদার্থ এতে পরিষ্কার হয়। সেই সঙ্গে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। 

সালাদে মধু 
একটা পাত্রে কিছুটা অলিভ অয়েল, লেবুর রস, আর কিছুটা মধু মিশিয়ে নিন। এবার পছন্দের সালাদের ওপর সেই মধু ছড়িয়ে দিন। এটিও রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করবে।

চায়ে মধু দিতে পারেন 
চয়ে চিনির পরিবর্তে মধু দিয়ে খান। এতে মিষ্টির চাহিদা যেমন পূরণ হবে, তেমনই শরীরের উপকারও হবে।

ডেজার্ট বানান মধু দিয়ে 
ডেজার্ট বানাতে চিনির বদলে মধু ব্যবহার করুন। মিষ্টি তো হবেই, সেই সঙ্গে শরীরও ভালো থাকবে। 

স্মুদিতে মধু 
অনেকেই সকালের নাশতায় স্মুদি খান। এতেও চিনির পরিবর্তে মধু মেশাতে পারেন। এতে শরীরের উপকার হবে। 

চিনির বদলে প্রতি দিন মধু খাওয়ার অভ্যাস করলে আরও অনেক ধরনের উপকার হয়। যেমন-
ক্লান্তি দূর করে 
মধু শরীরের ক্লান্তি দূর করে শরীরে দ্রুত শক্তি জোগায়। নিয়মিত মধু খেলে শরীরের ক্লান্তি কাটে।

ওজন কমায় 
মধু খেলে হজমশক্তি বাড়ে। বিপাকক্রিয়াও বাড়ে। এর ফলে ওজন কমে। সকালে খালি পেটে মধু খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

সর্দি-কাশির সমস্যা কমে 
যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা চিনির পরিবর্তে নিয়মিত মধু খান, তাহলে সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। 

ত্বক উজ্জ্বল হয় 
মধুর কিছু উপাদান ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে। এর ফলে ত্বক নমনীয় এবং উজ্জ্বল হয়।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালা থাকে
নিয়মিত চিনি খেলে হৃৎপিণ্ডের সমস্যা বাড়তে পারে। কিন্তু খাঁটি মধু খেলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

আরও পড়ুন

×