খালি পেটে লেবু পানি খাওয়া কী সত্যিই উপকারী?
লেবুর পানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৩:৩৪
অনেকে পাতে লেবু খেতে পছন্দ করেন। লেবুতে নানা ধরনের পুষ্টি গুণ রয়েছে। বিশেষ করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারও কারও অভ্যাস সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার। অনেকে মনে করেন, এভাবে লেবু খেলে ওজন কমবে। খালি পেটে লেবু পানি খেলে শরীরে কী কী ধরনের উপকার হয় তা জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে। যেমন-
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত সকালে খালি পেটে লেবুর পানি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
শরীরে পিএইচ ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সকালে লেবুর পানি খেতে পারেন । এতে হজমশক্তি বাড়ে, সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও বজায় থাকে।
সকালে লেবুর পানি খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এতে কিডনি পরিষ্কার হয়। নিয়মিত লেবুর পানি পানি কিডনিতে পাথর জমার ঝুঁকি কমে।
লেবুর পানি খেলে বিপাক হার বা মেটাবলিজম বাড়ে। যা ওজন কমাতে সাহায্য করে।
যারা নানা ধরনের ত্বকের সমস্যা যেমন- র্যাশ বের হওয়া, লাল দাগ হওয়ায় ভুগছেন তারা রোজ সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এতে ত্বকের বহু ধরনের সমস্যা কমে যাবে।
ইউরিক অ্যাসিডের সমস্যা কমাতে রোজ সকালে লেবুর পানি খেতে পারেন। এতে শরীর থেকে এই অ্যাসিড বেরিয়ে যাবে। গাঁটে গাঁটে ব্যথা হলে, সেটিও কমে যেতে পারে এর ফলে।
লেবুর পানিতে নানা ধরনের অ্য়ান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়মিত এই পানি খেলে শরীর থেকে দূযিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়। এর ফলে শরীর সুস্থ থাকে।
- বিষয় :
- লেবু
