ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হলুদ নাকি নিম, সকালে সুস্থ থাকতে কোনটি খাবেন?

হলুদ নাকি নিম, সকালে সুস্থ থাকতে কোনটি খাবেন?
×

হলুদ ও নিম স্বাস্থ্যের জন্য বেশ উপকারী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৩৩

আজকাল অনেকেই শরীর সুস্থ রাখতে নানা ধরনের প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করছেন। অনেকেই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত হলুদ খাচ্ছেন, কেউ বা ঘরোয়া সমাধানে নিম পাতাকে গুরুত্ব দিচ্ছেন। হলুদ বা নিম পাতা কীভাবে শরীর সুস্থ রাখতে ভূমিকা রাখে তা জেনে নিন। যেমন- 

১. হলুদে থাকা 'কারকিউমিন' শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি অনেক গুণ বাড়িয়ে দেয়। ভাইরাল ইনফেকশন বা সর্দি-কাশি মোকাবিলায় হলুদ সবচেয়ে কার্যকর। অন্যদিকে রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে নিমের জুড়ি নেই। এটি প্রাকৃতিক রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। এর ফলে ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকে। 

২. শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে হলুদ খুবই কার্যকরী। বিশেষ করে বাতের ব্যথা বা পেশির যন্ত্রণা দূর করতে দুধ-হলুদ বা কাঁচা হলুদ ভালো কাজ করে।  

৩. আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কোলন পরিষ্কার রাখতে নিম অত্যন্ত কার্যকর। এটি পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে পেট পরিষ্কার রাখে। 

৪. হলুদ লিভারের কোষগুলোকে টক্সিন থেকে রক্ষা করে। সেই সঙ্গে পিত্তরস নিঃসরণে সাহায্য করে। এর ফলে হজম ক্ষমতা উন্নত হয়।

৫. ব্রণ, র‍্যাশ বা যেকোনো চর্মরোগের চিকিৎসায় নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ দ্রুত কাজ করে। নিয়মিত নিম পাতা খেলে ত্বকের ভেতরের সংক্রমণ দূর হয়।

৬. শরীরের কোলন পরিষ্কার থাকলে মনের ভারসাম্য বজায় রাখা সহজ হয়। নিম ও হলুদের একসঙ্গে ব্যবহার শরীরকে ভেতর থেকে শুদ্ধ করে শরীরে এক ধরণের ভারসাম্য ফিরিয়ে আনে। সূত্র: টিভিনাইন 

আরও পড়ুন

×