ডাল খেলে কি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৫:০৩ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৫:০৬
ডাল আমাদের দৈনন্দিন খাবারের গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন ধরনের ডাল শরীরের জন্য উপকারীও। তবে কারও কারও ভাষায় ডাল খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ডাল খাওয়া কাদের জন্য উপকারী বা কাদের জন্য ক্ষতিকর তা জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে।
ডায়াবেটিসে আক্রান্তরা কি ডাল খেতে পারেন?
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডালে গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। বিশেষ করে মসুর ডালে এটি খুব কম পরিমাণে থাকে। গ্লাইসেমিক ইনডেক্স রক্তের শর্করার মাত্রা বাড়ার অন্যতম বড় কারণ । যে খাবারে এই উপাদানটি কম থাকবে সেই খাবার খেলে ডায়াবেটিস রোগীদের খুব একটা সমস্যা হয় না। এ কারণে ডায়াবেটিসে আক্রান্তরা সহজেই এই ডাল খেতে পারেন।
গর্ভাবস্থায় কি মসুর ডাল খাওয়া যায়?
মসুর ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই ডাল খেলে গর্ভাবস্থায় উপকার পাওয়া যায়। অন্তঃসত্ত্বারা মসুর ডাল খেলে উপকার পাবেন। এছড়াও মসুর ডালে থাকা কিছু উপাদান গর্ভস্থ সন্তানের স্নায়ুর বিকাশে সাহায্য করে।
কিডনির সমস্যা থাকলে
প্রায় সব ধরনের ডালেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডাল খেলে কিডনির ক্ষতি হয় না, বরং উপকারই হয়। যাদের কিডনির সমস্যা আছে, তারা ডাল খেতে পারেন।
ডাল কি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়?
চিকিৎসকের কথায়, ডাল ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, এমন ধারণা একেবারেই ঠিক নয়। ডালে উদ্ভিজ্জ প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। এই খাবার সহজে হজম হয়। এ কারণে ডাল খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে না।
- বিষয় :
- ডাল
