ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পানিশূন্যতা পূরণে  উপকারী ৮ ফল

পানিশূন্যতা পূরণে  উপকারী ৮ ফল
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১১:৩৭ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১২:০৯

শরীরে  সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য। অনেকেই পানি খেতে চান না। যারা পানি খেতে চান না তারা নিয়মিত খাদ্যতালিকায় পানিযুক্ত ফল ও সবজি রাখুন। শরীরে পানির ঘাটতি পূরণে শুধু পানি পানই করতে হবে এমন কোনো কথা নেই। এমন অনেক ফল  আছে যা আআপনার শক্তি বাড়াতে, হজমে সাহায্য করতে এবং শরীরকে পুষ্ট রাখতে সহায়তা করে। যেমন-

তরমুজ
যদি পানি পান করতে অপছন্দ করেন, তবে শরীরকে সতেজ রাখতে তরমুজ খান। এই ফলে পানির পরিমাণ প্রায় ৯২ শতাংশ। এটি সবচেয়ে বেশি পানি শোষণকারী ফলগুলোর মধ্যে একটি। এই ফল শরীরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও সরবরাহ করে, যার ফলে শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে। এই ফল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। 

স্ট্রবেরি
শরীরকে সতেজ রাখতে স্ট্রবেরি খেতে পারেন। সুস্বাদু হওয়ার পাশাপাশি,এই ফলে ৯১ শতাংশ পানি রয়েছে। উচ্চ মাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্থোসায়ানিনের মতো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় সাহায্য করে।

বাঙ্গি
বাঙ্গ শরীর সতেজ রাখতে সাহায্য করে। এই ফলে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। এই ফল শরীরে ইলেক্ট্রোলাইট ও পটাশিয়াম সরবরাহ করে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

শসা
শসা শরীরে পানি ঘাটতি পূরণে সহাযতা করে। এতে প্রায় ৯৫ শতাংশ থাকে, যা শরীরকে সতেজ রাখতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে । এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।

কমলা
কমলায় ৮৬-৮৮ শতাংশ পানি থাকায় শরীর সতেজ রাখতে ভূমিকা রাখে। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ফলের প্রাকৃতিক চিনি শক্তি ফেরাতে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আনারস
আনারসও শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে। এতে প্রায় ৮৬ শতাংশ জলীয় উপাদান রয়েছে। ব্রোমেলিন নামক এনজাইমে ভরপুর এই ফলটিতে প্রদাহরোধী এবং হজমে সহায়ক গুণ পাওয়া যায়। আনারস শরীরে প্রাকৃতিক ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজও সরবরাহ করে, যা বিপাকীয় কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ।

পিচ
পিচ ফলে প্রায় ৮৯ শতাংশ জলীয় উপাদান রয়েছে। এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমে সহায়তা করে। ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পিচ ফল ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে এবং কোষকে ক্ষতি থেকে রক্ষা করে।

কিউই
ভিটামিন সি অত্যন্ত সমৃদ্ধ কিউই ফলে প্রায় ৮৩-৮৫ শতাংশ জলীয় উপাদান রয়েছে। ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কিউই ফল পটাশিয়াম এবং ফাইবারও সরবরাহ করে যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। সূত্র : ফেমিনা 

আরও পড়ুন

×