ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোলাজেন বাড়াতে উপকারী যেসব খাবার 

কোলাজেন বাড়াতে উপকারী যেসব খাবার 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৫:০১

কোলাজেন হলো এক প্রকার প্রোটিন যা ত্বক মসৃণ ও কোমল রাখার জন্য প্রয়োজন। তরুণ বয়সে শরীর নিজেই এই প্রোটিন প্রচুর পরিমাণে উৎপাদন করে, যার ফলে ত্বকে একটি তারুণ্যদীপ্ত আভা দেখা দেয়। তবে, বয়স বাড়ার সাথে সাথে শরীরের গঠন দুর্বল হতে শুরু করে। এর ফলে কোলাজেন উৎপাদন কমে যায়। তখন ত্বকে বলিরেখা দেখা দেয়, যা চেহারায়ও ছাপ ফেলে। 

অনেকেই বলিরেখা রোধে বিভিন্ন বাজারজাত পণ্যে ব্যবহার করেন। দীর্ঘদিন এসব পণ্য অতিরিক্ত ব্যবহারে ত্বকে ক্ষতিকর প্রভাবে ফেলে। তাই, আপনি যদি সঠিকভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে চান, তাহলে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। 

বোন ব্রথ 
কোলাজেন উৎপাদন বাড়ানোর একটি ভালো উপায়, কারণ এতে হাড়ের কোলাজেন থাকে যা আপনার ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতেও সাহায্য করে।  এতে এমন সব অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানও থাকে যা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো।

মাছ
নিয়মিত মাছ বিশেষ করে খেলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হয। এতে থাকা কোলোজেন ত্বকের বার্ধক্য রোধে বেশ উপকারী। 

সবুজ শাকসবজি

কোলাজেন উৎপাদনে সাহায্য করার জন্য আপনার খাদ্যতালিকায় আরও একটি খাবার যোগ করা উচিত, তা হলো সবুজ শাকসবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে । রান্না ছাড়াও স্যুপ এবং স্টুতে যোগ করে এই শাকসবজি খেতে পারেন। 

সাইট্রাস ফল
আপনার খাদ্যতালিকায় সাইট্রাস ফল যেমন- কমলা, লেবু, জাম্বুরা এসব রাখুন। এসব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার কোলাজেন উৎপাদন বাড়াতে পারে। আপনি এগুলো কাঁচা খেতে পারেন, সালাদের জন্য টুকরো করে কেটে নিতে পারেন, অথবা ইচ্ছে হলে গ্রিলও করতে পারেন। এগুলো প্রস্তুত করার অনেক উপায় আছে। 

হোয়াইট টি

নিয়মিত হোয়াইট টি পান করা শরীরের কোলাজেন প্রোটিনকে রক্ষা করতে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এই চায়ে থাকা পলিফেনল নির্দিষ্ট কিছু এনজাইমকে কোলাজেন ভাঙতে বাধা দিতে পারে, যা বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে। কফি বা জুস পান করার পরিবর্তে, এই পানীয়টি খেতে পারেন। 

রসুন
রান্নায় স্বাদ বাড়াতে রসুনের জুড়ি নেই। এটি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে। রসুনে থাকা সালফার যা এক ধরনের ট্রেস মিনারেল , এটি কোলাজেন ভাঙন রোধ করতে পারে। কোলাজেন উৎপাদনে সাহায্য করার জন্য নিয়মিত রসুন খান। এটি সবুজ শাকসবজি, স্যুপের মতো অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। 

শিম জাতীয় খাবার
শিম জাতীয় খাবার প্রোটিনের পাশাপাশি কোলাজেন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডেরও ভালো উৎস। কিছু নির্দিষ্ট ধরনের শিম জাতীয় খাবারে কপারও থাকে, যা আপনার কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে। সূত্র: হেলদিবিল্ডার্স

আরও পড়ুন

×