ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হজমশক্তি বাড়ায় খাওয়ার সময়ের যেসব অভ্যাস

হজমশক্তি বাড়ায় খাওয়ার সময়ের যেসব অভ্যাস
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১২:২৯

আধুনিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের কারণে আজকাল মানুষজনদের নানা ধরনের অসুস্থতায় পড়তে হচ্ছে। ছোট বড় সবাইকে ছুটতে হচ্ছে চিকিৎসকের কাছে। বিশেষজ্ঞরা বলেন, আগেকার দিনের মানুষদের সুস্থতার চাবিকাঠি ছিল তাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যেই। বিশেষ করে, খাওয়ার সময় তারা এমন কিছু আচার মেনে চলতেন যা তাদের হজমক্ষমতা অনেকটা বাড়িয়ে দিতো। দৈনন্দিন জীবনে এমন অভ্যাস যোগ করলে হজমক্ষমতা অনেকটাই বাড়ানো সম্ভব। যেমন-

হাত দিয়ে খাবার খাওয়া
অনেকেই হাত দিয়ে খাবার খাওয়াকে অপরিচ্ছন্ন বলে মনে করেন । এর বদলে চামচ-ছুরি-কাঁটার ব্যবহারে গুরুত্ব দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হাত যখন খাবার তুলে মুখের কাছে নিয়ে আসে, তখন ইন্দ্রিয় সচল হয়ে ওঠে। আয়ুর্বেদ মতে, আমাদের পাঁচ আঙুলের অগ্রভাগ পঞ্চভূত অর্থাৎ মাটি, পানি, আগুন, বায়ু ও ব্যোমের বা গগনের সঙ্গে মানবদেহের সংযোগ ঘটায়।

মেঝেতে বসে খাওয়া
আজকাল সবারই চেয়ার-টেবিলে বসে খাওয়ার অভ্যাস। অথচ এক সময় মেঝেতে বসে খাওয়ার চল ছিল। মেঝেতে বসে খাবার খাওয়ার সময় যেহেতু নিচু হতে হয়,আবার মুখে খাবার দিয়ে শিরদাঁড়া উঁচু করতে হয়, এর ফলে খাবার সহজে খাদ্যনালীর মাধ্যমে ভিতরে যেতে পারে। এতে হজম সহজ হয়।

দুপুরের খাওয়ায় গুরুত্ব
প্রাচীনেআয়ুর্বেদ চিকিৎসা অনুযাযী, সূর্য যখন মধ্যগগনে অর্থাৎ মাঝ আকাশে, হজম তখনই সব চাইতে ভালো হয়। এ কারণে ভারী খাবার হজম করতে চাইলে দুপুরের সময়টিই বেছে নেওয়া উচিত। এতে নানা ধরনের রোগের ঝুঁকি কমে। 

শেষপাতে মিষ্টিমুখ
আজকাল মেদ ঝরাতে অনেকেই খাদ্যতালিকা থেকে মিষ্টি বাদ রাখেন। শুধুমাত্র উৎসব বা অনুষ্ঠান উপলক্ষেই শেষপাতে মিষ্টি খান। কিন্তু প্রাচীন আয়ুর্বেদে, খাওয়া শেষ করে সামান্য মিষ্টি খেলে হজম ভালো হয় বলা হয়।

খাওয়ার সময় চুপ থাকা
আজকাল খেতে খেতে গল্প করাটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী, খাওয়ার সময় চুপ থাকাই ভালো। তা না হলে হজমে সমস্যা হয়। খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে খেতে শুরু করা উচিত। আর খাবার খেতে ধীরে ধীরে তৃপ্তি সহকারে। তাহলেই বাড়বে হজমক্ষমতা। সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

×