ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বাড়িতেই বানান নিমের ফেসওয়াশ 

বাড়িতেই বানান নিমের ফেসওয়াশ 
×

নিম পাতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:২৭

বাইরে থেকে ফিরে অনেকে মুখ পরিষ্কার করতে ফেসওয়াশ বেছে নেন। এগুলোর দাম যেমন বেশি, তেমনি এতে নানারকম রাসায়নিকও থাকে। অথচ প্রকৃতিতেই এমন অনেক উপাদান থাকে যা দিয়ে সহজেই বাড়িতে ফেস ওয়াশ তৈরি করা যায়। ঘরে তৈরি এই ফেস ওয়াশগুলো ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। সেই সঙ্গে ব্রণ, অতিরিক্ত তেল ও ত্বকের মলিনতা কমাতে সাহায্য করে।

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে নিম ব্যবহৃত হয়ে আসছে।  নিম পাতা ব্রণ, ব্রণের দাগ, ত্বকের কালো দাগ এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর। যারা বাড়িতে প্রাকৃতিক উপকরণে ফেসওয়াশ তৈরি করতে চান তারা নিম পাতা বেছে নিতে পারেন। 

যেভাবে বানাবেন ফেসওয়াশ
নিম ও অ্যালোভেরা ফেস ওয়াশ
ত্বকের জন্য অ্যালোভেরা অত্যন্ত উপকারী । এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। নিম গুঁড়ো ও অ্যালোভেরা জেলের মিশ্রণ মুখে লাগালে তা ব্রণের দাগ, ত্বকের কালো দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে।

১ চা চামচ নিম গুঁড়ো এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। উপাদানগুলো ভাল ভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন।

নিম ও হলুদের ফেস ওয়াশ

হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণ রয়েছে। নিমের সঙ্গে হলুদ ব্যবহার করলে মুখের লালচে ভাব ও প্রদাহ কমে। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। 
এই  ফেস ওয়াশ তৈরি করতে ২ চা চামচ নিম গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ গোলাপ জল নিন। প্রথমে নিম গুঁড়ো ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সামান্য পানি মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তৈরি করা পেস্টটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ থেকে ৬ মিনিট রেখে দেওয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখন পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। কারও ত্বক যদি সংবেদনশীল হয়, তবে যে কোনও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার আগে ‘প্যাচ টেস্ট’করা জরুরি।  সূত্র: আজকাল

আরও পড়ুন

×