সিদ্ধ না ভেজানো কীভাবে ছোলা খাওয়া উপকারী
ছোলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:৪৪
ছোলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে বেশি উপকারিতা পেতে ছোলা ভিজিয়ে রেখে খান। কেউ আবার ছোলা সিদ্ধ করে খেতে পছন্দ করেন। ছোলা সিদ্ধ বা ভেজানো কোনটি খেলে উপকারী হবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
ভেজানো ছোলা প্রোটিন সমৃদ্ধ। কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয়। এই ছোলা খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থােকে। সেই সঙ্গে হৃদরোগজনিত জটিলতা কমে।
বিট লবণ মেশানো সিদ্ধ ছোলা খাওয়া ভেজানো ছোলার মতো উপকারী। অনেকে আবার স্বাদ বাড়াতে সিদ্ধ ছোলার সঙ্গে অতিরিক্ত তেল-মসলা যোগ করেন। এটি খেতে ভালো হলেও এর স্বাস্থ্য উপকারিতা কমে যায়।
ছোলা প্রোটিন, ফাইবার, খনিজ এবং ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। এতে ভালো পরিমাণে ভিটামিন বি-ও পাওয়া যায়।
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন এক মুঠো পরিমাণে ছোলা খেলে পেশি ও হাড় মজবুত হয়। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য ছোলা কার্যকর ওষুধ হিসেবে প্রমাণিত। সূত্র : আজতক
- বিষয় :
- ছোলা