কোমরের মেদ কমাতে উপকারী ৩ প্রোটিন স্মুদি
স্মুদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১২:০৪
অনেকের ধারণা ওজন কমাতে চাইলে না খেয়ে থাকার বিকল্প নেই। কিন্তু পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর আসল চাবিকাঠি হল সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস । সঠিক পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিনসমৃদ্ধ খাবার খেলে শরীর দীর্ঘক্ষণ তৃপ্ত থাকে। সেই সাথে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ স্মুদি রাখলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কানাডিয়ান জার্নাল অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি-তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে কম শর্করা ও বেশি প্রোটিনযুক্ত খাদ্য ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে শুধুমাত্র স্মুদি খেলেই ওজন কমে যাবে, বিষয়টি এমন নয়। সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই -সবই ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ।
সবুজ প্রোটিন স্মুদি
উপকরণ:১ কাপ টাটকা পালং শাক, ১টি ছোট কলা,১ স্কুপ প্রোটিন পাউডার,১ কাপ ডাবের পানি
প্রস্তুত প্রণালি:
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। চাইলে পালং শাক হালকা ভাপিয়ে ব্যবহার করতে পারেন।
উপকারিতা:
পালং শাকে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও ফাইবার রয়েছে। কলায় শরীরে পটাশিয়াম ও শক্তি জোগায়। অন্যদিকে ডাবের পানি ইলেক্ট্রোলাইটের ভালো উৎস। এই স্মুদি শরীরকে দীর্ঘক্ষণ সতেজ রাখতে সাহায্য করতে পারে।
কলা ও পিনাট বাটার স্মুদি
উপকরণ: ১টি কলা, ১ টেবিল চামচ পিনাট বাটার,১ স্কুপ প্রোটিন পাউডার, ১ কাপ কাঠবাদামের দুধ
প্রস্তুত প্রণালি:
সব উপকরণ ব্লেন্ড করে পরিবেশন করুন।
উপকারিতা:
এই স্মুদিতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের ভালো সমন্বয় রয়েছে। শরীরচর্চার পরে বা সকালের নাশতায় এটি খাওয়া যেতে পারে। যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা রয়েছে, তাদের জন্য কাঠবাদামের দুধ একটি ভালো বিকল্প।
বেরি প্রোটিন স্মুদি
উপকরণ:১ কাপ ব্লুবেরি বা স্ট্রবেরি,১ কাপ কাঠবাদামের দুধ, ১ স্কুপ প্রোটিন পাউডার,১ টেবিল চামচ তিসির বীজ
প্রস্তুত প্রণালি:
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন।
উপকারিতা:
বেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার রয়েছে, যা শরীরের জন্য উপকারী। তিসির বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। এই স্মুদি সকাল বা বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।
স্মুদি খাওয়ার সময় যা মনে রাখা জরুরি
অতিরিক্ত চিনি বা সিরাপ ব্যবহার করা যাবে না
প্রোটিন পাউডার ব্যবহার করলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
স্মুদি কখনওই সারাদিনের একমাত্র খাবার হতে পারে না।
পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ছাড়া শুধু স্মুদি খেয়ে ওজন কমানো সম্ভব নয়। সূত্র: কলকাতা২৪