ভাত রান্নার আগে কতবার চাল ধোয়া ঠিক?
চাল ধোয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৫৭
ভাত ছাড়া বাঙালির চলে না। কিন্তু ভাত রান্নার প্রথম ধাপেই অনেকেই এমন কিছু ভুল করেন যাতে স্বাস্থ্য ও পরিবেশ দুটোরই ক্ষতি হয়। কেউ কেউ মনে করেন,চাল ধোয়ার সময় পানি একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত ধোয়া জরুরি। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডে পানি বাঁচানোর একটি প্রচার অভিযানে এই অভ্যাস নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের বেশ কিছু অংশ বর্তমানে জলসঙ্কট ও খরার পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই প্রেক্ষিতে পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার শুরু হয়েছে। যুক্তরাজ্যের ওয়াটার ক্যাম্পেইন বলছে, চাল দু’বারের বেশি ধোয়া উচিত নয়। অনেকেরই প্রশ্ন, মাত্র দু’বার ধুলেই কি চালের গায়ে লেগে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে?
‘এই সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চালের গায়ে স্টার্চ, ধুলোময়লা এবং পাউডারজাতীয় উপাদান থাকে। এ কারণে হাঁড়িতে চাল দেওয়ার আগে তা পানিতে ধোয়া প্রয়োজন। কিন্তু চাল ৫-৭ বার ধুতে হবে, এমন কোনও কোনো কথা নেই। চালের পানি যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, ততক্ষণ ধুতেই থাকেন— এমনটা না করলেও চলে।
চাল ধোয়ার সঠিক নিয়ম
চালে পানি দেয়া মাত্রই তা ঘোলাটে হয়ে যায়। চালের মধ্যে যত রকম ময়লা থাকে, সব পানির সঙ্গে মিশে যায় বা পানির উপর ভেসে ওঠে। তবে এর জন্য ৫-৭ বার চাল ধোয়ার দরকার নেই। ২-৩ বার চাল ধুলেই যথেষ্ট। ৫ বার ধুলেই যে চাল একেবারে নিরাপদ হয়ে যাবে-বিষয়টা তা নয়। বার বার চাল ধুলেও আর্সেনিকের মাত্রা খুব বেশি কমে না। বরং আর্সেনিকের মাত্রা কমাতে হলে ভাত ফুটিয়ে সেই ফ্যান ফেলে দেওয়া দরকার।
চাল বেশি চাল ধুলে কী হয়?
বারবার চাল ধোয়া হলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। চালের মধ্যে থাকা আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিনের মতো দ্রবণীয় সব পুষ্টি পানির সঙ্গে ধুয়ে মিশে বেরিয়ে যেতে পারে।
চাল ধোয়ার সঠিক নিয়ম
প্রথমে চালের পরিমাণের চেয়ে একটু বেশি পানি নিন। এ বার ওই পানিতে চাল ৩০ মিনিট মতো ভিজিয়ে রাখুন। তারপরে হাত দিয়ে কচলে নিন। দেখবেন চালের পানি ঘোলাটে হয়ে গেছে। এ বার ওই পানিটা ফেলে দিন। দ্বিতীয় বার পানি নিন। আর একবার হাত দিয়ে হালকা করে ধুয়ে পানিটা ফেলে দিন। এ বার ওই চাল সিদ্ধ করতে বসিয়ে দিন।
- বিষয় :
- পুষ্টিগুণ