শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে কোন খাবার খেলে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৯
শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। কিছু কিছু খাবার এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। যেমন-
প্রক্রিয়াজাত মাংস
সসেজ, হট ডগ, বেকনের মতো প্রত্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেডে ফ্যাট ও অ্যাডিটিভ থাকে। এসব উপাদান শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
ফাস্টফুড ও জাঙ্ক ফুড
বার্গার, চিপস, ন্যাচোস বা রেডি-টু-ইট স্ন্যাকসে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে। নিয়মিত এসব খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে।
ভাজাপোড়া খাবার
ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া বা ডুবো তেলে ভাজা খাবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ওবেসিটি বা স্থূলতার ঝুঁকি বাড়ে।
লাল মাংস
লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। এই ফ্যাট কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
আইসক্রিম, কেক
আইসক্রিম, কাপকেক বা মাফিনের মতো খাবারে ক্রিম বা হাইড্রোজেনেচেড অয়েল ব্যবহার করায় খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার ঝুঁকি বাড়ে।
ফুল ফ্যাট দুগ্ধজাত পণ্য
মাখন, ঘি বা খুব বেশি ফ্যাটযুক্ত দুধ জাতীয় খাবার নিয়মিত খেলে কোলেস্টেরল বাড়তে পারে। এ কারণে এ ধরনের খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ খুবই জরুরি।
সূত্র : এশিয়াননেট
- বিষয় :
- কোলেস্টেরল