ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সানস্ক্রিন মাখলেই ত্বকে অ্যালার্জি হচ্ছে? ঘরেই বানাবেন যেভাবে

সানস্ক্রিন মাখলেই ত্বকে অ্যালার্জি হচ্ছে? ঘরেই বানাবেন যেভাবে
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:২১

রোদ থেকে ত্বক বাঁচাতে অনেকেই সানস্ক্রিনের ওপর ভরসা করেন। সানস্ক্রিন না মেখে বেরোলে সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হয়। খুব তাড়াতাড়ি ত্বক পুড়ে কালচে দাগ যায়। এ কারণে ‘সানবার্ন’বা রোদে পোড়া থেকে বাঁচতেই সানস্ক্রিন ব্যবহার করা হয়। তবে সানস্ক্রিনে থাকা রাসায়নিক ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তারা বেশি ঝুঁকিতে থাকেন।

‘আনন্দবাজারের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, সানস্ক্রিনে থাকা 'অক্সিবেনজ়োন'  ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে। অনেক সময়ে সানস্ক্রিন মাখলেই মুখে বা চোখে জ্বালা করে অনেকের। রোদ থেকে বাঁচাতে সানস্ক্রিনে এমন এক রাসায়নিক মেশানো হয়, যা দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে এলে নানারকম চর্মরোগের কারণ হতে পারে। এ কারণে বাজারচলতি সানস্ক্রিন নয়, ঘরেই বানিয়ে নিতে পারেন রোদ থেকে বাঁচার ক্রিম।

শিয়া বাটার ও কোকো বাটার

উপকরণ:২ চামচ শিয়া বাটার, ১ চামচ কোকো বাটার, ১ চামচ ভিটামিন-ই তেল,১ চামচ রাস্পবেরি বীজের তেল

প্রণালী:

শিয়া বাটার ও কোকো বাটার একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। একটু ঠান্ডা হলে এই মিশ্রণে ভিটামিন-ই তেল মিশিয়ে দিন। এর পরে মেশান রাস্পবেরি বীজের তেল। মিশ্রণটি ফ্রিজে রেখে জমাট বাঁধতে দিন। এটি খুব ভাল ময়েশ্চারাইজ়িং সানস্ক্রিনের কাজ করে।

তিলের তেল ও গ্লিসারিনের সানস্ক্রিন

উপকরণ: ৩ চামচ তিলের তেল, ১ চামচ গ্লিসারিন, আধ কাপ পানি

প্রণালী:

সব কয়টি উপাদান একটি স্প্রে বোতলে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিন। রোদে বেরোনোর আগে শিশুর মুখে, হাত-পায়ে স্প্রে করে হালকা হাতে মালিশ করে দিন। এটি মাখা থাকলে রোদে পুড়ে ত্বকে কালচে দাগ হবে না। 

আরও পড়ুন

×