শ্যাম্পুর আগে না পরে? কখন চুলে তেল লাগানো ভালো
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:২৩ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:৫৬
যুগ যুগ ধরে চুলের যত্নে তেল মাখার ব্যবহার প্রচলিত। কিন্তু কোন সময়ে তেল লাগানো ভালো তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। বিশেষ করে শ্যাম্পু করার আগে নাকি পরে তেল লাগানো উপকারী হবে সেটা তা নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ। কারণ ভুল সময়ে তেল ব্যবহার করলে চুলের উপকারের চেয়ে সমস্যা বেশি হতে পারে।
প্রচলিত পদ্ধতিতে শ্যাম্পু করার আগে তেল মাখা বেশ জনপ্রিয়। শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে চুলের গোড়া ও লম্বা অংশে অল্প তেল লাগাতে পারেন। খুব বেশি তেল মাখার প্রয়োজন নেই। আঙুলের ডগা দিয়ে আলতো করে মাথার ত্বকে লাগানো ভালো। তেল মাখার পর কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। কেউ কেউ সারা রাত তেল চুলে তেল রেখে সকালে শ্যাম্পু করেন। তবে সবার ক্ষেত্রে এতক্ষণ তেল রেখে দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে মাথার ত্বক তৈলাক্ত হলে বেশি সময় তেল রেখে দিলে অস্বস্তি হতে পারে।
শ্যাম্পুর পরে কি তেল দেওয়া যায়?
শ্যাম্পুর পর চুল একেবারে ভিজে থাকা অবস্থায় তেল লাগানো ঠিক নয়। প্রথমে নরম তোয়ালে দিয়ে পানি ভালোভাবে শুষে নিতে হবে। চুল কিছুটা শুকিয়ে গেলে প্রয়োজন অনুযায়ী সামান্য তেল ব্যবহার করতে পারেন। তবে গোড়ায় বেশি তেল না দিয়ে চুলের ডগায় অল্প লাগানো ভাল। যাদের চুল শুষ্ক তারা শ্যাম্পুর পরে অল্প তেল চুলের ডগায় ব্যবহার করতে পারেন। এতে চুল কিছুটা মসৃণ দেখাতে পারে। কিন্তু বেশি তেল দিলে চুল চিটচিটে হয়ে যাবে।
তেল মাখার সময় যেসব ভুল এড়াবেন
চুলে অতিরিক্ত তেল দিলেই চুল বেশি ভাল থাকবে, এমন কোনো কথা নেই। খুব জোরে মাথার ত্বক ঘষাও ঠিক নয়। এতে চুলে টান পড়তে পারে। সব মিলিয়ে শ্যাম্পুর আগে অল্প তেল ব্যবহার করাই সবচেয়ে সহজ পদ্ধতি। তবে চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী রুটিন বদলানো যেতে পারে।
সূত্র: আজতক
- বিষয় :
- তেল
- চুল
- শ্যাম্পু
- চুলের যত্ন