ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার রেসিপি: পাঁচমিশালি সবজির ফোড়ন

দুর্গাপূজার রেসিপি: পাঁচমিশালি সবজির ফোড়ন
×
×

ছবি: কোহিনুর বেগম

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৩:০৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১২:৩২

আজ পঞ্চমী, কাল মহাষষ্ঠী। আর কাল থেকেই এবছরের মূল পূজা শুরু। পূজার দিনগুলোতে আহারে নিরামিষই বেশি থাকে। বাজারে এখন যে সবজি পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার পদ। রেসিপি দিয়েছেন কোহিনুর বেগম।  

উপকরণ: পাঁচ রকমের সবজি যেমন পেঁপে, মিষ্টি কুমড়া, পটল,  ধুন্দল, চিচিঙ্গা আড়াইশো গ্রাম, আদা-রসুন বাটা এক চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এক চা চামচ, পাঁচফোড়ন এক চা চামচ, পেঁয়াজ ও রসুন কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, শুকনা মরিচ ২টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি: সবজিগুলো পছন্দের আকারে কেটে নিন। ধুয়ে গরম পানিতে ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম হলে পাঁচফোড়ন দিন। সাথে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এবার সবজিগুলো দিয়ে কষিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে চুলা বন্ধ করে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

আরও পড়ুন

×