ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার রেসিপি

ঘরেই নারকেলের নাড়ু বানাবেন যেভাবে 

ঘরেই নারকেলের নাড়ু বানাবেন যেভাবে 
×
×

ছবি: আফরোজা খানম মুক্তা

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১২:৪৪

পূজার আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় মজাদার ও সুস্বাদু খাবার। নারকেলের নাড়ু তেমনই একটি মুখরোচক পদ। এবারের পূজায় স্বল্প সময়ে ঘরে বানিয়ে নিন নাড়ু। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ: নারকেল ১টি, গুড় বা চিনি ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩ পিস করে, গুঁড়া দুধ ২টেবিল চামচ, মুড়ি ১ কাপ। 

প্রস্তুত প্রণালি: প্রথমে নাড়কেল কুরিয়ে নিন। কুরানো নারকেল, গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি একসাথে মেখে ঘণ্টাখানেক রেখে দিন। পরে চুলায় পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ দিন। নেড়ে নেড়ে আঠালো হওয়া পর্যন্ত রান্না করুন। গুঁড়া দুধ ও মুড়ি (গুঁড়া করে) দিয়ে আবারও নাড়ুন। নামিয়ে ঠান্ডা করুন। এবার গোল আকারে নাড়ু বানিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে নিন। হয়ে গেলে মনের মতো পাত্রে পরিবেশন করুন। 

আরও পড়ুন

×