ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার রেসিপি: দই-পটোল নিরামিষ

দুর্গাপূজার রেসিপি: দই-পটোল নিরামিষ
×
×

ছবি: কোহিনুর বেগম

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১২:৩৯

পটোল ভাজা, মাছ দিয়ে পটোল তরকারি তো খেয়েছেন। এবারের পূজায় অতিথি আপ্যায়নে পাতে দই-পটোলের নিরামিষ রাখতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম। 
 
উপকরণ: পটোল ২০০ গ্রাম, আদা-রসুন-পেঁয়াজ-সরিষা-বাদাম-পোস্ত বাটা এক চা চামচ করে, হলুদ-মরিচ-ধনিয়া-জিরার গুঁড়া এক চা চামচ করে, দই আধা কাপ, কালোজিরা এক চিমটি, সরিষার তেল আধা কাপ, লবণ ও চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: পটোলগুলো হালকা ছিলে ধুয়ে নিন। হলুদ-লবণ মাখিয়ে তেলে ভেজে নিন। এবার কড়ায়ে তেল গরম হলে সব উপকরণ দিয়ে ভালো করে কষান। ভাজা পটলগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে মৃদু আঁচে পাঁচ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। এই দই পটোল গরম ভাত, পোলাও ও পরোটা দিয়ে খেতে ভালো লাগে।

আরও পড়ুন

×