বাড়িতেই বানান নারকেলের সন্দেশ
নারকেলের সন্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৩:২৬
দুর্গোৎসব মানে রঙিন জামা, মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, আর মজার মজার খাবার খাওয়া। উৎসবরের দিনগুলিতে ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদই আলাদা। বাইরের দোকান থেকে কেনার বদলে বাড়িতেই তৈরি করতে পারেন মজার স্বাদের নারকেলের সন্দেশ।
উপকরণ : আখের গুড় অথবা চিনি ৩/৪ কাপ (এক কাপের চার ভাগের তিন ভাগ, নলেন গুড় বা গুড় ব্যবহার করলে স্বাদ ও রঙ দারুণ হয়), এলাচ গুঁড়ো ১/৪ চা-চামচ ( এক চামচের তিন ভাগের এক ভাগ)
প্রস্তুত প্রণালি : প্রথমেই একটি কড়াই বা ফ্রাইং প্যানে মিহি করে কোরা নারকেল এবং পরিমাপমতো আখের গুড় বা চিনি একসঙ্গে দিয়ে দিন। আঁচ মাঝারি রেখে ধীরে ধীরে কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে গুড় গলে নারকেলের সঙ্গে মিশে এক অপূর্ব রঙ ধারণ করবে। কড়াইয়ের মিশ্রণটি জ্বাল দিতে দিতে যখন চটচটে ভাব আসবে এবং নারকেলের মণ্ডটি কড়াইয়ের গা ছেড়ে জমাট বাঁধতে শুরু করবে, ঠিক তখনই উপর থেকে ছড়িয়ে দিন এলাচ গুঁড়ো। এলাচের গন্ধে মিষ্টির স্বাদ বেড়ে যাবে বহুগুণ। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। এবার হালকা গরম মিশ্রণটিকে শিল-পাটায় রেখে আলতো করে মিহি করে বেটে নিন। এতে নারকেলের আঁশ ভাব চলে গিয়ে মিশ্রণটি একদম মসৃণ ও তুলতুলে হয়ে উঠবে। এবার সন্দেশ বানানোর কাঠের বা পাথরের বিভিন্ন নকশা করা ছাঁচে সামান্য একটু ঘি মাখিয়ে নিন। এরপর বেটে রাখা মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে ছাঁচের ওপর চেপে বসিয়ে দিন। সাবধানে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার নকশার নারকেলের সন্দেশ।
- বিষয় :
- মিষ্টি