ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস
×

ভোটাধিকার প্রয়োগের পর সেলফি তুলছেন কয়েকজন তরুণী। ছবি: মামুনুর রশীদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। 

বৃহস্পতিবার ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা সারি। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

গাইবান্ধায় ভোট দিতে লাইনে অপেক্ষা করছেন সনাতন ধর্মের নারীরা। ছবিটি এন এইচ মর্ডান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক তরুণী। বগুড়ার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট থেকে তোলা

ভোটাধিকার প্রয়োগের পর সেলফি তুলছেন দুই তরুণী। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র থেকে তোলা

মুন্সিগঞ্জের সিরাজদীখান ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের দীর্ঘ সারি। ছবি: ফোকাস বাংলা

হুইল চেয়ারে এসে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যুবক। মুন্সিগঞ্জের শ্রীনগর উত্তর কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা

কুড়িগ্রামে নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে নব্বই বছর বয়সী আছিমন বেওয়া। ছবি: সমকাল

প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই বন্ধু। ছবি: সমকাল

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দেন এই তরুণী

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কয়েক তরুণী। ছবি: মামুনুর রশীদ

তরুণ-তরুণীদের আঙুলে প্রথম ভোটের অমোচনীয় কালি। ছবি: রেজওয়ান
 

আরও পড়ুন

×