ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ভারী বোঝা মাথায় নিয়ে শৈশব কাটছে তাদের

ভারী বোঝা মাথায় নিয়ে শৈশব কাটছে তাদের
×
×

চট্টগ্রাম নগরীর সদরঘাটের কর্ণফুলী নদীর তীরে এভাবেরই কাটে তাদের প্রতিদিনের জীবন। (ছবি: মো. রাশেদ)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:১৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:৩০

বাংলাদেশ সংবিধান এবং বেশ কিছু সুনির্দিষ্ট আইনে শিশুদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১৫, ১৭, ২৮ ও ৩৪ অনুযায়ী- শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, শোষণ ও জোরপূর্বক শ্রম থেকে মুক্তি এবং বিশেষ সুযোগ-সুবিধার আইনি বাধ্যবাধকতা রয়েছে। 

চট্টগ্রামের অলিগলিতে অধিকার বঞ্চিত এমন শিশুর সংখ্যা বহু  (ছবি: মো. রাশেদ)এছাড়া জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী- শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের কথা বলা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক শিশু অধিকার সনদে- ১৮ বছরের কম বয়সী শিশুদের শিক্ষা, খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, বাসস্থান, বিশেষ সুরক্ষা, যত্ন এবং মৌলিক অধিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। 

পরিবারের দিকে তাকিয়ে নিজেদের শিক্ষা-স্বাস্থ্য যত্নের দিকে তাকানোর সুযোগ নেই এই শিশুদের  (ছবি: মো. রাশেদ)

তবে শিশুদের এসব অধিকার অনেকটা কাগজে-কলমেই সীমাবদ্ধ। চট্টগ্রামের অলিগলিতে অধিকার বঞ্চিত শিশুর সংখ্যা বহু। 

পরিবারের জন্য আহার জোগাড় করতে কোমলমতি এই শিশুরা বড়দের পাশাপাশি অল্প মজুরিতে নেমে পড়েছে কাজে। শিক্ষা-স্বাস্থ্য যত্নের দিকে নজর দেওয়ার সুযোগ নেই তাদের।

দেশে শিশুদের অধিকার অনেকটা কাগজে-কলমেই সীমাবদ্ধ  (ছবি: মো. রাশেদ)

এই বয়সেই অনেক কঠিন পরিশ্রমে বাধ্য হচ্ছে তারা। চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় থেকে ছবিগুলো তুলেছেন মো. রাশেদ। 



 

আরও পড়ুন

×