ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছবিতে ভোটকেন্দ্রে সংঘর্ষ-অনিয়ম

ছবিতে ভোটকেন্দ্রে সংঘর্ষ-অনিয়ম
×

রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে চড় মারেন এক বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। 

বৃহস্পতিবার ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা সারি। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভালুকার কংশেরকুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুজনকে প্রকাশ্যে ভোট দিতে দেখা যায়। এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাসহ ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। ছবি: সমকাল

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। ছবিতে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট কনক।

বাগেরহাটের শরণখোলায় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত কয়েকজন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৫ নম্বর কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক রুবেল - সমকাল

যশোর সদরে সিল চুরি, ব্যালট সংকট, কেন্দ্রে উত্তেজনা। যশোর পৌর এলাকার রেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে হট্টগোল দেখা দেয়। ছবি: সমকাল

কিশোরগঞ্জ-১ আসনে ব্যালট পেপার আগেই ছিঁড়ে রেখেছেন পোলিং কর্মকর্তা

আনোয়ারায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৬

শেরপুরে ব্যালট বই ছিনতাই করে ধানের শীষে সিল

বাজিতপুরে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে জাল ভোটের চেষ্টা, নগদ টাকাসহ জামায়াতের ৩ নেতা আটক

গোপালগঞ্জে ৮ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ, জাপার ২ নেতাকে জরিমানা

 

আরও পড়ুন

×