ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছবিতে দেখুন হজ পালনের নানা মুহূর্ত

ছবিতে দেখুন হজ পালনের নানা মুহূর্ত
×

মাথায় বই ধরে তীব্র রোদ থেকে নিজেকে আড়াল করার চেষ্টায় এক হাজি। মঙ্গলবার আরাফাত ময়দানে। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৬:১৫

মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ছায়া থাকা সত্ত্বেও, চলতি বছর প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ পবিত্র হজে অংশ নিয়েছেন। মঙ্গলবার মরুভূমির তীব্র রোদ আর প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তারা আরাফাত ময়দানে সমবেত হন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই আরাফাতের ময়দানেই তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। হজের মূল আনুষ্ঠানিকতার দিনে সেখানকার কিছু মুহূর্ত তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে আরাফাত ময়দানে হাজিরা।

আরাফাতের ময়দানে মোনাজাতরত কয়েক নারী। দোয়া করেন নিজের ও স্বজনদের জন্য।

জাবাল আল-রাহমাহ বা রহমতের পাহাড় নামে পরিচিত আরাফাত ময়দানে হাজিরা।

তীব্র গরমের কারণে বিশ্রাম নিচ্ছেন এক হাজি।

হজে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। তাদেরই একজন আল্লাহর দরবারে মোনাজাতরত।

আরও পড়ুন

×