ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশে দেশে ঈদ উদযাপন, দেখুন ছবিতে

দেশে দেশে ঈদ উদযাপন, দেখুন ছবিতে
×

ইয়েমেনে শিশুদের নিয়ে ঈদুল আজহার নামাজে অংশ নেন কেউ কেউ। বুধবার সানায়। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৩:০৭ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১৩:০৮

স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, পশু কোরবানির মাধ্যমে বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন বাসিন্দারা। পৃথক শহরের স্থানীয় সময় অনুযায়ী, বুধবার নামাজ আদায় করেন নারী-পুরুষ ও শিশুরা। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানির প্রস্তুতি নেন।

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনের সেসব মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। সমকালের পাঠকদের জন্য এমন কয়েকটি ছবি তুলে ধরা হলো।

পবিত্র হজের অন্যতম আনুষ্ঠানিকতা হিসেবে ঈদের দিনে সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন হাজিরা।

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদে ঈদের নামাজ আদায়।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। মিসরের কায়রোতে।

জেরুজালেম শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করতে সন্তান ও পরিবারসহ সমবেত হন অনেকে। ইসরায়েলি বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ি সত্ত্বেও নামাজে অংশ নিতে আল-আকসা ও এর আশপাশের চত্বরগুলোতে মুসল্লির ঢল নামে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মিল রেখে কাতারেও ঈদুল আজহা উদযাপন হচ্ছে। বুধবার দোহায়।

ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুন

×