ওলামা দল ঢাকা দক্ষিণের সদস্য সচিব হলেন মাওলানা ফারুক হোসাইন
ফারুক হোসাইন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪ | ২১:৩০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ০১:৪৭
জাতীয়তাবাদীয় ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন মাওলানা মো. আলমগীর হোসাইন খলিলী এবং সদস্য সচিব হয়েছেন মাওলানা মো. ফারুক হোসাইন (রুদ্র)।
বুধবার জাতীয়তাবাদীয় ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব মাওলানা মোহা. আবুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা মো. শফিকুল ইসলাম সজিব এবং যুগ্ম আহ্বায়ক রয়েছেন মাওলানা মো. নুরুল কাদের সিদ্দিকী, হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ শহিদুল ইসলাম (শাওন), মো. দেলোয়ার হোসেন (আলতু), প্রফেসর মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা মো. আতিকুল ইসলাম (মাসুদ), মো. রফিকুল ইসলাম, হাফেজ মো. আনোয়ার হোসাইন, মাওলানা মো. আব্দুস সামাদ, মাওলানা নজরুল ইসলাম ও ক্বারী মো. রাশেদ।
আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট মো. ফরিদ হোসাইন, হাফেজ মাওলানা এহসান, মাওলানা মো. নাজমুল হাসান ও মাওলানা মো. মাহফুজুর রহমানসহ ৬৪ জন সদস্য রয়েছেন।
