ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ১৭:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ | ১৭:৪১

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত।

পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এনসিপির অভিযোগ, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

×