ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন দাখিল

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন দাখিল
×

সোমবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নিকট নাহিদ ইসলামের প্রতিনিধিরা মনোনয়ন ফরম জমা দেন। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ২১:৫০

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১১ আসনে লড়তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নিকট নাহিদ ইসলামের প্রতিনিধিরা মনোনয়ন ফরম জমা দেন।

শাপলা কলি মার্কার প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ এনসিপি নেতারা।

রাজধানীর রামপুরা বনশ্রী বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতিকুর রহমান এরই মধ্যে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন।
 

আরও পড়ুন

×