ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপিতে যোগ দিলেন এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল

বিএনপিতে যোগ দিলেন এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল
×

মীর আরশাদুল হক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৫:৫১

বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক। আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

দুপুর ২টায় গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন।

আজ দুপুরে বিএনপিতে যোগ দেওয়ার তথ্য সমকালকে নিশ্চিত করেছেন মীর আরশাদুল হক।

গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন।

ওইদিন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন মীর আরশাদুল হক।

আরও পড়ুন

×