ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট ডাকাতি ও হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ভোট ডাকাতি ও হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
×

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪০

ভোট ডাকাতি ও হামলার অভিযোগ করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকার রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিসাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এর আগে, এদিন বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি বলেন, ‘টানা তিন ঘণ্টা মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে শাপলা কলির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।’

ঢাকা-৮ আসনে এই প্রার্থী বলেন, ‘এই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতর আমাদের এজেন্ট ছিল না। এই সময়ে কেন্দ্রের ভেতরে কি হয়েছে এটা আমরা জানতে চাই। সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সবার সামনে জানানো হোক।’

আরও পড়ুন

×