সোনাগাজীতে এনসিপির ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি
ফাইল ছবি
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৮:১৩
ফেনীর সোনাগাজীতে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে দলের ফেনী জেলা শাখার তিন শীর্ষ নেতার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে মো. আব্দুল্লাহ আল মামুন আহ্বায়ক ও মো. মোশাররফ হোসেন সদস্য সচিব ও মুহাম্মদ আবু সাঈদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এনসিপির ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন–গিয়াস উদ্দিন, ওমর ফারুক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল মামুন, এস নাহিয়ান হিমেল ও সাদেকুল ইসলাম সোহাগ।
যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাতজন। তারা হলেন– ফয়সাল মাহমুদ, হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, মাহমুদুল হাসান সোহেল, আকবর হোসেন, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত তারেক, আনিকা নাওয়ার ও নুরুল ইসলাম।
এ ছাড়া আব্দুল মান্নানকে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং মো. আশরাফুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে পাঁচজন স-সাংগঠনিক সম্পাদক ও ২৯ জনকে সদস্য আছেন।
নতুন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোশাররফ হোসেন বলেন, এনসিপিকে সোনাগাজীতে সুসংগঠিত করে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনে দেশ, মানুষ ও মানবতার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।
- বিষয় :
- ফেনী
- সোনাগাজী
- জাতীয় নাগরিক পার্টি
- এনসিপি
