ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার স‌ঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার স‌ঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৩:০৬

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, দলের সদস্য আলী আহমাদ মাবরুর, মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×