ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
×

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এনসিপি ৫০ সদস্যের প্রতিনিধি দল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১১:৩১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:০১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে জাদুঘরে যান তারা। 

এনসিপি নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

জুলাই জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির নেতাকর্মীদের স্বাগত জানান। তিনি প্রতিনিধি দলের সদস্যদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখান। সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয় সম্পর্কে তাদের অবহিত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। 

আরও পড়ুন

×