মঙ্গলবার ঢাকায় বিজয় র্যালি করবে বিএনপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৬
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় বিজয় র্যালি করবে বিএনপি। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এতে উপস্থিত থাকবেন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আগামী বুধবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে বলে রিজভী জানান।
- বিষয় :
- বিজয় র্যালি
- বিএনপি
- রাজধানী
