ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

ক্যালিফোর্নিয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ
×

ফাইল ছবি

ক্যালিফোর্নিয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০০:২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেস ফেডারেল বিল্ডিং প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ। 

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সাবেক সভাপতি সামশুজ্জোহা বাবলু, সহ সভাপতি মুর্শেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল ও সাংগঠনিক সম্পাদক মারুফ খান প্রমুখ বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

আরও পড়ুন

×