ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা

আমিরাতে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা
×

মোহাম্মদ ওসমানকে সভাপতি ও মোহাম্মদ এয়াকুব সৈনিককে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০২০ সালের জন্যে নতুন কমিটি গঠিত হয়

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ১১:২৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ১১:৩১

সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সংগঠিত করতে এবং মধ্যপ্রাচ্যে দেশিও পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিজেদের সাংগঠনিক যাত্রা শুরু করেছে আমিরাতে বসবাসরত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (বিবিএ)। 

সম্প্রতি দুবাইয়ের একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের সূচনা করে সংগঠনটি।

সংগঠনের পূর্ব ঘোষিত আহ্বায়ক কমিটি সাধারণ সভায় ব্যবসায়ী মোহাম্মদ ওসমানকে সভাপতি ও মোহাম্মদ এয়াকুব সৈনিককে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০২০ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়। 

শফিউল আলম চৌধুরী, আব্দুর রশিদ, মোহাম্মদ মুজিবুর রহমানকে উপদেষ্টা করে ঘোষিত ১০১ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ জামান, আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

সভায় নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ীরা নিজেদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসে ব্যবসায়ীয়দের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 

আরও পড়ুন

×