লন্ডনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২০:১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার ইউকের উদ্যোগে লন্ডনে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে ২ অগাস্ট ‘বৈষম্যহীন সমাজব্যবস্থায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এমাদুর রহমান এমাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব শিবলু রহমান ও এম. আরিফ আহমেদ।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক চৌধুরী মহসিন আকবরী। বক্তব্য দেন শরিফুজ্জামান চৌধুরী তপন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ন ম ওহিদ আহমাদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি তাইছীর মাহমুদ, বিশিষ্ট সংগীতশিল্পী আলাউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আখলাকুল রহমান লুকু ও আবুল হোসেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বাংলাদেশের জাতীয় কবিই নন; তিনি দ্রোহ, প্রেম, মানবমুক্তি ও সাম্যের কবি। সাহিত্য ও সংস্কৃতির প্রায় সব শাখায় তাঁর সৃষ্টিশীল অবদান রয়েছে। রাষ্ট্র ও সমাজে বৈষম্য, দুর্নীতি, কুসংস্কার, শোষণ ও অবিচারের বিরুদ্ধে তাঁর সাহিত্য আজও প্রাসঙ্গিক।

বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামে নজরুলের সাহিত্য ও সংগীত যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে এসেছে।
এ সময় এ বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম মামুন, সাংবাদিক শরিফুজ্জামান, গুলজার খান, খালেদ চৌধুরী, জিয়াউল হক জিয়া, শাহানুর আলী, আব্দুল করিম নিপু, ইস্তাব উদ্দিন আহমদ, সোনিয়া তাসনিম, সাজমীন আক্তার পারুল, আবুল কাহার সালাম, হাবিবুর রহমান বাবলু, কামাল খান, এম. এ. শহীদ, এমদাদুল মান্নান চৌধুরী তারহাম, শফিকুল ইসলাম কাজল, মমতাজ রহমান, সেলিনা নাজমিন, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন অনুরা বৈভব মালঞ্চ। কবিতা আবৃত্তি করেন মাহতির মো. মিজান। একক নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী রোজলীন।
পরে দলীয় ও একক নজরুলসংগীত পরিবেশন করেন অহনা চৌধুরী, পূনম ঘোষ, সাদমান সাহিদ খান, ডা. সুতপা ধর, বাপিতা রায়, সাদিয়া আফরোজ চৌধুরী, শিবলু রহমান, তানভীর খান, আলাউর রহমান, সুনয়ন চৌধুরী, জান্নাতী কাওছার লীনা প্রমুখ।
সংগীত পরিবেশনায় যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন কিবোর্ডে অমিত দে, তবলায় পিয়াস বড়ুয়া এবং অক্টোপ্যাড ও শব্দ নিয়ন্ত্রণে তানিম আহমেদ।