ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুর্নীতিমুক্ত দেশ গড়তে পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী: শেখ পরশ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী: শেখ পরশ
×

ছবি: ফাইল

লস্কর আল মামুন, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র ) থেকে

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১৩:৪৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ২২:০৭

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বলেছেন, দুর্নীতি মুক্ত ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এছাড়া সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। এছাড়াও বক্তৃতা করেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার উপদেষ্টা হাসান রেজা খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম শাহরিয়ার রঞ্জু। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী।

সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাহার খন্দকার সবুজ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেন যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সুবর্ন নন্দী তাপস।ভার্চুয়াল আলোচনা সভায় আমন্ত্রিত যুক্তরাস্ট্র যুবলীগের বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা যুক্ত ছিলেন।

আরও পড়ুন

×