ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে ফয়সালের ‘চাঁদরূপালী’

আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে ফয়সালের ‘চাঁদরূপালী’
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ২০:১৪

আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। দিনটির সঙ্গে সঙ্গতি রেখেই গতকাল প্রকাশ হয়েছে লেখক, গবেষক ফয়সাল আহমেদের নদী বিষয়ক শিশুতোষ গল্পের বই ‘চাঁদরূপালী’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আল নোমান।

২০ পৃষ্ঠা এ-ফোর সাইজের বইটির মূল্য ১২৫ টাকা। বছর খানেক আগে ফয়সাল আহমেদের প্রথম শিশুতোষ বই ‘গল্পের ভূত যখন বই থেকে বেরিয়ে এলো’ প্রকাশিত হয়েছে। ছোট্ট সোনামনিরা বইটি ভীষণ পছন্দ করেছে। এবার তিনি লিখলেন নদী বিষয়ক শিশুতোষ গল্প ‘চাঁদরূপালী’।

লেখক ফয়সাল আহমেদের এ পর্যন্ত ১৩টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে নদী বিষয়ক বই ‘মুক্তিযুদ্ধে নদী’, ‘চাঁদরূপালী’ (শিশুতোষ), সম্পাদিত বই ‘আমার নদী’ ও ‘প্রিয় নদীর গল্প’ অন্যতম। প্রকাশের পথে ‘নদী প্রসঙ্গে’ নামের নদীবিষয়ক আরও একটি নতুন বই।

লেখালেখির বাইরে ফয়সাল আহমেদ দুটি পত্রিকা সম্পাদনা করেন, একটি বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ ও নদী বিষয়ক পত্রিকা ‘রিভার বাংলা’।

ফয়সাল আহমেদ ২০১৯ সালে ‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন। এবং ২০২৩ সালে ‘বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’ গ্রন্থের জন্য তাঁকে ‘মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি’ কলকাতা, ভারতের পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।

আরও পড়ুন

×