ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোমাঞ্চকর রাইডের সাথে ঈদ উদযাপন করুন ফ্যান্টাসি কিংডম ও ফয়'স লেকে

রোমাঞ্চকর রাইডের সাথে ঈদ উদযাপন করুন ফ্যান্টাসি কিংডম ও ফয়'স লেকে
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৭:৫৮

ঈদের ছুটিতে কোথায় যাবেন ভেবেছেন কি? পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে চলে যেতে পারেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এবং চট্টগ্রামের ফয়'স লেকে। কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিঃ সর্বপ্রথম বাংলাদেশের থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, পরবর্তীতে ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক প্রতিষ্ঠা করে। আর চট্টগ্রামের মানুষদের বিনোদনের স্বাদ দিতে প্রকৃতির কোল ঘেঁষে স্থাপন করা হয় ফয়'স লেক কনকর্ড, যেখানে রয়েছে সী ওয়ার্ল্ড আর আন্তর্জাতিক মানের রিসোর্ট।
ফ্যান্টাসি কিংডম দেশের স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক। এখানে যেমন রয়েছে থ্রিলিং সব রাইডস, সাথেই আছে ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সাথে তাল মিলিয়ে আছে এক্সট্রিম রেসিং গো-কার্টসহ বিভিন্ন আর্কেড গেমসের সমারোহ। আবার দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর ছোট আকৃতির নিদর্শন বানানো হয়েছে হেরিটেজ পার্কে। লিয়া রেস্টুরেন্টের মতো মাল্টি-কুইজিন রেস্টুরেন্টও আছে এখানে। সাথে রাত্রিযাপন আর বার-বি-কিউ পার্টির সুব্যবস্থা রাখা হয়েছে রিসোর্ট আটলান্টিসে। 


আশুলিয়ায় সর্বপ্রথম এমন একটি অ্যামিউজমেন্ট পার্ক বানানো হয়। পার্কটির উল্লেখযোগ্য রাইডগুলোর মধ্যে রয়েছে রোলার কোস্টার, ফেরিস হুইল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙ্গারু, ম্যাজিক কার্পেট, মিনি টপ স্পিন, ড্রপ এন্ড টুইস্ট,আকাশ পাড়ি বা স্কাই হুপার রাইড হারিকেন ৩৬০ ভি আরসহ ২০টির অধিক রাইডস। এছাড়াও আধুনিক বিনোদন জগতের সাথে তাল মিলিয়ে এখানে তৈরি করা হয়েছে আর্কেড গেমস জোন। 
ফ্যান্টাসি কিংডম-এর ঠিক পাশেই তৈরি করে করা হয়েছে ওয়াটার থিম পার্ক, ওয়াটার কিংডম। এখানে রয়েছে বিভিন্ন ওয়েভ রাইডস, ম্লাইডস্, জায়ান্ট পুল, লেজি রিভার এবং ডিজে পার্টি যা দর্শনার্থীদের আনন্দ দেয়। ফ্যান্টাসি কিংডমের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে হেরিটেজ পার্ক যেখানে ছোট বড় রাইডের পাশাপাশি থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের রেপ্লিকা যা এখানে ঘুরতে আসা মানুষদের তাদের অস্তিত্বের মূলে নিয়ে যায়। এই ঐতিহ্যবাহী স্থাপনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, আহ্সান মঞ্জিল, চুনাখোলা মসজিদ, সীতাকোট বিহারসহ আরো অনেক নমুনা। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে ফ্যান্টাসি কিংডম প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে বিশ্বমানের গো-কার্ট রেসিং-এর সুযোগ।  
ঈদের খুশিকে আরো বহুগুণে বাড়িয়ে দিতে চট্টগ্রামে ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফয়'স লেক কনকর্ড ভিন্নরকম সাজে সজ্জিত হয়। ঈদের আনন্দমুখর দিনটি আরো রঙিন করতে পরিবার পরিজন আর বন্ধ-বান্ধব নিয়ে দলে দলে এখানে ভিড় জমায় দর্শনার্থীরা। চট্টগ্রাম শহরের কোলাহলের ভেতরেই মনোরম প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ ফয়'স লেক কনকর্ড-এর অবস্থান। এই পার্ক কমপ্লেক্সে রয়েছে ফয়'স লেক কনকর্ড, সী ওয়ার্ল্ড কনকর্ড আর ফয়'স লেক রিসোর্ট। চট্টগ্রাম শহরের কোলাহলের ভেতরেই মনোরম প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ এই পার্কটি। ফয়'স লেক কনকর্ড-এর পাশেই রয়েছে চট্টগ্রামের অন্যতম উল্লেখযোগ্য ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ড কনকর্ড। বিশাল জলরাজ্যের বিনোদনের জন্য অত্যাধুনিক সব রাইডস নিয়ে সৃষ্টি হয়েছে এই ওয়াটার পার্কটি। পাহাড় আর লেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপত্যের সংযোজনে গড়ে তোলা হয়েছে বিনোদনের এই প্রাণকেন্দ্র। 


ফয়'স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কটি সাজানো হয়েছে বাচ্চা ও বড়দের বিভিন্ন রাইডস দিয়ে। এখানের রাইডগুলোর মধ্যে ফেরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, পনি এ্যডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন প্রভৃতি উল্লেখযোগ্য। এবারের ঈদে নতুন যোগ হতে যাচ্ছে এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, হ্যাপি ক্যাঙ্গারু, সান এন্ড মুন, স্কাই হুপার এবং রিয়ালিটি রাইড হারিকেন ৩৬০। 
সী ওয়ার্ল্ড কনকর্ড-এর মূল আকর্ষণই হল কৃত্রিমভাবে সৃষ্ট ঢেউ সম্পন্ন ওয়েভ পুল। এছাড়াও এই পার্কে আছে ফ্যামিলি পুল, টিউব স্লাইড, মাল্টি স্লাইড,  ডুম স্লাইড, প্লে  জোন সহ নানা রাইডস। 
ফয়েস লেক রিসোর্টে রুমের সাথে আপনি কমপ্লিমেন্টারি পাবেন সকালের নাস্তা ও রাইডস উপভোগ করার সুযোগ। অতিথিদের জন্য রয়েছে বারবিকিউ নাইট, বোটিং এর সুবিধা, কনসার্ট সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও পাশে অবস্থিত লেক ভিউ রেস্টুরেন্ট-এ রয়েছে প্রকৃতির মাঝে জোৎস্না রাতে ডিনারের সুযোগ। এডভেঞ্চার প্রেমীদের জন্য ফয়'স লেক বেসক্যাম্প অন্যতম প্রিয় স্থান।
শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের কার্যক্রম রয়েছে বেসক্যাম্পে।  দলগত সমন্বয় গড়তে রয়েছে অন গ্রাউন্ড অ্যাকটিভিটি, টিম বিল্ডিং গেম, ট্রেজার হান্টসহ বিভিন্ন অ্যাকটিভিটি। এ ছাড়া রয়েছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাকটিভিটি, হিউম্যান ফুসবল ইত্যাদি। তবে ক্যাম্পের অন্যতম আকর্ষণ জিপ লাইন। আরও আছে ওয়াটার জিপ লাইন, জায়ান্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক ইত্যাদি। 
ঈদের বিশেষ আয়োজন কে কেন্দ্র করে বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ডিজে পার্টি, ম্যাজিক শো, লাইভ পারফরমেন্স, ডান্স শো, র্যা ফেল ড্র, এক্রোব্যাট শোসহ আরো অনেক কিছু।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×