হার্ট ভালো রাখে যেসব খাবার
ডা. নাফিসা আবেদীন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৭
সুস্থ জীবনযাপনের জন্য হৃদপিণ্ডকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। সঠিক খাদ্যাভ্যাস এ পরিবর্তন এনে আমরা হৃদরোগের ঝুঁকি কমাতে পারি।
আঁশযুক্ত খাবার খান
আঁশযুক্ত খাবার বা ফাইবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শিম, মটরশুঁটি, ডাল, ফলমূল, আলু এবং শেকড় জাতীয় সবজি খোসাসহ রান্না করে খেলে প্রচুর আঁশ পাওয়া যায়। এছাড়াও হোলগ্রেইন আটার রুটি এবং বাদামি চালও খাওয়া যেতে পারে।
অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলুন
হৃদরোগের ঝুঁকি কমাতে হলে অস্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। স্যাচুরেটেড ফ্যাট (জমাট-বাঁধা চর্বি): চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কুট এবং নারকেল তেলে এই ধরনের চর্বি বেশি থাকে। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার এবং বেকারি আইটেমে প্রায়শই এই ধরনের চর্বি থাকে। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
স্বাস্থ্যকর চর্বি গ্রহণ
কিছু চর্বি আমাদের হৃদপিণ্ডের জন্য উপকারী। তেল সমৃদ্ধ মাছ (স্যামন, টুনা), বাদাম, বীজ, অ্যাভোকাডো এবং উদ্ভিজ্জ তেল অ্যাসচুরেটেড ফ্যাট থাকে। এগুলি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্যাট-মুক্ত বা কম চর্বিযুক্ত (স্কিমড বা সেমি-স্কিমড) দুধ পান করুন। মাংস: লাল মাংসের বদলে মুরগির মাংস (চামড়া ছাড়া) বা মাছ খাওয়া ভালো। গরুর মাংস রান্না করার আগে চর্বি ফেলে দিন।
অতিরিক্ত লবণ পরিহার
খাবারে অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়াতে পারে। বেড়ে যায়। এতে হৃদরোগের আশঙ্কাএকেবারেই এড়িয়ে চলুন।
ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার
ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার আমাদের সুস্থ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
ধূমপান বর্জন
ধূমপান হৃদপিণ্ডের অন্যতম প্রধান শত্রু। ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত।
- বিষয় :
- হৃদরোগ
