ছবিতে টাইগারদের দুবাই যাত্রা
ছবি- মেহেদী হাসানের ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৩৮
আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন।

প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন ১৩ ক্রিকেটার। বাকিরা অপর ফ্লাইটে দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ক্রিকেটার, কোচিং স্টাফ ও লজিস্টিক মিলিয়ে ২৯ সদস্যের দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে।

এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন।



এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কা কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের।

গ্রুপ ‘এ’ তে পরেছে ভারত, পাকিস্তান ও ওমান। এবারের এশিয়া কাপের মোট ম্যাচ সংখ্যা ১৯টি, যার মধ্যে ১১টিই হবে দুবাইতে। বাকি আটটি আবুধাবিতে।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- এশিয়া কাপ
