ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একনজরে বাংলাদেশের গোল ও জয় উদযাপন

একনজরে বাংলাদেশের গোল ও জয় উদযাপন
×

রাকিব গতির সঙ্গে বক্সের মুখে ঢুকে বাঁ পায়ের টোকায় পাস দেন। শেখ মোরসালিনের টোকায় বল চলে যায় জালে। ভারতের গোলরক্ষক এগিয়ে শরীর ও পা এগিয়ে বল ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ২২:৪১

জালে বল পাঠিয়ে বাধ ভাঙা উদযাপনে মাতেন ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে জায়গা পাওয়া মোরসালিন। ছবি: সাজ্জাদ নয়ন

 ডাগ আউটে গিয়ে মোরসালিন তখন গোল উদযাপনে ব্যস্ত। ততক্ষণে দৌড়ে তাকে ধরে ফেলেছেন গোলে সহায়তা দেওয়া রাকিব। ফ্রেমবন্দি দু’জনের উদযাপন।

 মোরসালিনের ১৩ মিনিটের গোলে শেষ পর্যন্ত ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের  আনন্দে ভাসে বাংলাদেশ। গোল উদযাপনে মোরসালিনের সঙ্গী হামজা চৌধুরীরা।

গোলের চেয়েও বেশি উদযাপন বাংলাদেশ করেছে ম্যাচ শেষে। এবার যে আর হৃদয় ভাঙেনি। ছবি: সাজ্জাদ নয়ন

ভারতের বিপক্ষে জয়টা ছিল খুবই কাঙ্খিত। এই জয়টা খুব করেই চাইছিল দল। হামজার উদযাপনই তার বড় প্রমাণ। ছবি: সাজ্জাদ নয়ন

আরও পড়ুন

×