ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছবিতে ব্যালন ডি’অরের আলো ঝলমলে রাত

ছবিতে ব্যালন ডি’অরের আলো ঝলমলে রাত
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০২

প্যারিসের থিয়েত্র দু শাতলেতে সোমবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

ভক্ত-সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে মেতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। ছবি-এএফপি

কান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের। ছবি-এএফপি

ডাচ কিংবদন্তি রুড খুলিতের সেলফিতে ব্যালন ডি’অরজয়ী দুই তারকা দেম্বেলে ও বোনমাতি। ছবি-এএফপি

বার্সেলোনার হয়ে টানা তিনবার এই ট্রফি জিতেছেন আইতানা বোনমাতি। ছবি-এএফপি

ব্যালন ডি’অর পুরস্কার হাতে নেওয়ার পর মায়ের সঙ্গে মঞ্চে প্যারিস সেইন্ট-জার্মেইনের ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ছবি-এএফপি

ব্যালন ডি’অর পুরস্কার হাতে দেম্বেলে। ছবি- এএফপি

আবারও কোপা ট্রফি জিতলেন ইয়ামাল। ছবি-এএফপি

দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ছবি-এএফপি

গোলরক্ষকদের জন্য দেওয়া ইয়াসিন ট্রফি পুরুষ বিভাগে জিতেছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা, আর নারী বিভাগে ইংল্যান্ড ও চেলসির হান্না হাম্পটন।

ইয়াসিন ট্রফি জেতা দুই গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি-এএফপি

বাবা-দাদিসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়েই ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামাল। ছবি-এএফপি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আর্সেনালের ফুটবলাররা। ছবি-এএফপি

পরিবার নিয়ে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়াসিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি-এএফপি

বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড নারী দল)। অনূর্ধ্ব–২১ সেরা ফুটবলারের কোপা ট্রফি দুই বিভাগেই গেছে বার্সেলোনায়। পুরুষ বিভাগে লামিনে ইয়ামাল, নারী বিভাগে ভিকি লোপেজ।

স্ত্রী-সন্তান নিয়ে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ছবি-এএফপি

ব্যালন ডি'অর অনুষ্ঠানের আগে স্ত্রী কিয়ারা পিকোনের সঙ্গে আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের পাস্তোরে। ছবি-এএফপি

বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে পুরুষ বিভাগে পিএসজি ও নারী বিভাগে আর্সেনাল। জার্ড মুলার ট্রফি জিতেছেন পুরুষদের ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন) এবং নারীদের এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)। সামাজিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন।

আরও পড়ুন

×