ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

উসমান ডেম্বেলে

এমবাপ্পেরা খেলছেন দেশমের জন্য

দিদিয়ের দেশম ফুটবল ঈশ্বরের সেই বরপুত্র, যিনি কিনা খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় জিতেছেন বিশ্বকাপ। ফ্রান্সের প্রথম প্রেম তিনি। দেশটির ফুটবলে বৈশ্বিক বেশির ভাগ অর্জনের সঙ্গে জড়িয়ে দেশম। তাঁর নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স ১৯৯৮ সালে। কোচের ভূমিকায় ছিলেন দ্বিতীয় শিরোপা জয়ে। বিশ্বকাপ ও মহাদেশীয় সাফল্যে মোড়া তাঁর কোচিং ক্যারিয়ার। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে মাঠের কিংবদন্তি হলে দেশম ম্যানেজার রোলে ডাগআউটের রাজা। কোচিং ক্যারিয়ারের ১৪ বছরে চারটি বিশ্বকাপে ফ্রান্সের ডাগআউটে তিনি। সেমিফাইনাল খেলছেন তিন বিশ্বকাপে। স্পেনকে হারিয়ে ফাইনালে উন্নীত হলেই রেকর্ডের বরপুত্র হিসেবে ফুটবলের ইতিহাসের পাতায় লেখা থাকবে তাঁর নাম। তাই তো এই বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পেদের একটাই লক্ষ্য– শিরোপা জিতে কোচের রাজকীয় বিদায় দেওয়া।

আপডেটঃ ১২ জুলাই ২০২৬ | ১২:১৭
এমবাপ্পেরা খেলছেন দেশমের জন্য

শিরোপার আরও কাছে ফ্রান্স

ফ্রান্সে যাপিত জীবনের পরতে পরতে ছবি-কবিতায় সুকুমার বৃত্তি। ফুটবলের ক্যানভাসকেও সাজায় বাহারি রঙে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গত বৃহস্পতিবার বোস্টনে সেই সুন্দর ফুটবলের প্রদর্শনীই করেছেন কিলিয়ান এমবাপ্পেরা। মাইকেল ওলিসে, মানু কোনোর নিখুঁত পাসিংগুলো দেখাচ্ছিল পটে আঁকা ছবি। আর এমবাপ্পে, দেম্বেলে লেখেন জয়ের এপিক। একটি সফল ম্যাচের শেষের চিত্র এটি। এই চিত্রকর্মের সূচনায় আঁকিয়ে এমবাপ্পে, যার দারুণ গোলে জয়ের ভিত গড়ে ওঠে। আর দেম্বেলের গোল সেমিতে ওঠার নির্ভরতা। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফ্রান্স পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। ব্রাজিল, জার্মানির পর টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দল ফ্রান্স।

আপডেটঃ ১১ জুলাই ২০২৬ | ১২:৩৬
শিরোপার আরও কাছে ফ্রান্স

সর্বশেষ