ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাচোর ‘পাপ’ ঘুচিয়ে চ্যাম্পিয়ন পিএসজি 

পাচোর ‘পাপ’ ঘুচিয়ে চ্যাম্পিয়ন পিএসজি 
×

পিএসজির শিরোপা উৎসব। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৯

ম্যাচ তখন একেবারেই শেষ দিকে। পিএসজি ও মার্সেই ১-১ গোলের সমতায়। সম্ভাব্য পোনাল্টি প্লট তৈরি হয়ে গেছে। এমন সময় ভয়াবহ এক ‘পাপ’ করে বসেন পিএসজির ফ্রান্স ডিফেন্ডার উইলিয়াম পাচো। নিজেদের জালে বল জড়িয়ে দেন তিনি। তার আত্মঘাতী গোলে ২-১ গোলের লিড নিয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে চলে যায় মার্সেই। 

পরেই পাচোর ওই ‘পাপ’ ঘুচিয়েছেন পিএসজির পর্তুগিজ স্ট্রাইকার গঞ্জালো রামোস। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে পিএসজিকে জয়ের সমান ২-২ গোলের সমতা এনে দেন তিনি। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি দেস চ্যাম্পিয়ন বা ফ্রান্স সুপার কাপ জিতেছে লুইস এনরিকের দল। 

বৃহস্পতিবার কুয়েতের জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে লিড নিয়েছিল পিএসজি। গোল করেন ফ্রান্সম্যান উসমান ডেম্বেলে। ম্যাচের ৭৬ মিনিটে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে মার্সেই। পেনাল্টি থেকে গোল করেন ম্যাসন গ্রিনউড। এরপর নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয়। 

টাইব্রেকারে প্রথম দুই শটে পিএসজির দুই পর্তুগিজ তারকা রামোস ও ভিতিনহা গোল করেন। অন্য দিকে মার্সেই প্রথম দুই শটই মিস করে। দুই দল তৃতীয় শটে গোল পায়। পিএসজি টানা চতুর্থ শটে গোল করলে মার্সেইয়ের আর চতুর্থ শটটি নেওয়ার সুযোগ হয়নি।     

আরও পড়ুন

×