ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইউক্রেন শরণার্থীদের আশ্রয় দিলেন নাভাস

ইউক্রেন শরণার্থীদের আশ্রয় দিলেন নাভাস
×
×

কেইলর নাভাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০০:২৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ০০:২৯

রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েকটি শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই ভয়াবহতা থেকে বাঁচতে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। এবার সেই দলে যোগ দিলেন পিএসজি তারকা কেইলর নাভাস। কোস্টারিকান গোলরক্ষক নিজের বাড়িতেই ৩০ জন ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছেন।

কোস্টারিকান এই গোলকিপার থাকেন প্যারিসের এক বিলাসবহুল বাড়িতে। সেখানে এবার ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন নাভাস।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে,  প্রায় ৩০ জন শরণার্থীকে নিজের বাড়িতে রেখেছেন নাভাস। তাদের সিনেমা হলের ভেতরে রাখা হয়েছে। কেননা বাড়িতে রয়েছে বিরাট এক অডিটোরিয়াম। তার স্ত্রী তাদের রান্না করে খাওয়াচ্ছেন, নতুন পোষাকও কিনে দিয়েছেন।

নাভাস এই মুহূর্তে বিশ্বকাপের প্রাক পর্বের ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন। কিন্তু নাভাসের ইচ্ছায় তার স্ত্রী আন্দ্রেয়া সব ব্যবস্থা করেছেন শরণার্থীদের থাকার জন্য। তিনি প্যারিসের বাড়ির সিংহদরজা খুলে দিয়েছেন।

আরও পড়ুন

×